মশা সম্পর্কে অজানা তথ্য

আজকে মশা সম্পর্কে ইন্টারেস্টিং কিছু তথ্য আপনাদেরকে শেয়ার করব। পোস্টটি পড়লে অনেক মজা পাবেন এবং জ্ঞান বৃদ্ধি পাবে।

(০১) মশা রক্ত খায় কিন্তু কেন রক্ত খায় সেটা জানলে আপনি অবাক হবেন। একটা পুরুষ মশার মতো একটি স্ত্রী মশাও গাছের কান্ডের রস বা ফুলের মধু খেয়ে বেঁচে থাকতে পারে। তাহলে কেন মানুষের রক্ত খায়?

কারন, সে মানুষের রক্ত খায় ডিম গঠন করার জন্য। মানুষের রক্ত খেলে তার শরীরে এক ধরনের পুষ্টির তৈরি হয় ডিম গঠন করার জন্য। তাই সে ডিম গঠন করার জন্য মানুষের রক্তই তার প্রয়োজন হয়। স্ত্রী মশা মানুষের শরীর থেকে গরম গরম রক্ত পান করে তার ডিম গঠন করার জন্য।

(০২) একটি মশা কখনো কিন্তু মৃত মানুষকে কামড়ায় না। কারণ মৃত মানুষের রক্ত ঠান্ডা,মশা গরম রক্ত সেবন করে । তাজা মানুষের শরীরে গরম রক্ত থাকে।

(০৩) একটা মশার কিন্তু দাঁত আছে তাও আবার দু’একটি দাঁত না। একটি মশার ৪৭ টি দাঁত থাকে।

(০৪) একটি পুরুষ মশা মাত্র এক দিন বাঁচতে পারে।একটি পুরুষ মশার তুলনায় একটি স্ত্রী মশা বেশিদিন
বাঁচতে পারে।

(০৫) মশারা সামান্য পানিতে প্রজনন ঘটাতে পারে। বিভিন্ন নোংরা জায়গায় পড়ে থাকা ভাঙ্গা কাপের মধ্যে জমে থাকা পানিতে এরা ডিম পাড়তে পারে। মশা সাধারণত পানিতে ডিম পাড়ে। আর এই ডিমগুলো মাছের খাবার হয়ে থাকে।

(০৬) মশার প্রায় ৩৫ ধরনের প্রজাতি রয়েছে। তবে বাংলাদেশের রয়েছে প্রায় ১২০ প্রজাতির মশা। সবচেয়ে ভয়ঙ্কর প্রজাতির মশা হলো এডিস মশা। তবে যত প্রজাতির মশা আছে এদের মধ্যে খুব অল্প সংখ্যক স্ত্রী মশাই মানুষ বা অন্যান্য প্রাণীদের রক্ত সেবন করে থাকে।

(০৭) স্ত্রী মশার রক্ত খাওয়ার জন্য বেশি আক্রমণ করে গর্ভবতী মহিলাদের কে। কারণ এদের নিঃশ্বাসে সাধারণ মানুষের তুলনায় কার্বন-ডাই-অক্সাইড ও দেহের তাপমাত্রা সাধারণত বেশি থাকে।

(০৮) গর্ভবতী মহিলাদের পরে বেশি আক্রমণ করে শিশুদের। যারা ব্যায়াম বেশি করে তাদেরও মশা বেশি কামড়ায় কারণ তাদের শরীরের তাপমাত্রা বেশি থাকে।

(০৯) যাদের শরীরে পজেটিভ রক্ত থাকে তাদেরকে নাকি মশা বেশি কামড়ায়। আসলে এদের শরীর ল্যাকটিক এসিডের মাত্রা বেশি থাকার কারনে মশা বেশি অ্যাটাক করতে পারে। তবে এটা সম্পূর্ণরূপে সঠিক না।

(১০) কিছু কিছু মানুষ আছে যেসব মানুষ বিয়ার জাতীয় মদ পান করে এসব লোকদেরকে মশা খুব বেশি অ্যাটাক করে থাকে রক্ত পান করার জন্য।

(১১) আবার যারা অতিরিক্ত লবণ বা পটাশিয়াম জাতীয় খাবার খায় তাদের মশা বেশি অ্যাটাক করে থাকে।

(১২) আমরা যারা কালো নীল এবং লাল ড্রেস পরতে পছন্দ করি মশা এইসব রং কে খুব বেশি পছন্দ করে। তাদেরকেও বেশি মশা কামড়াতে পারে।

(১৩) মশা কিন্তু চোখ দিয়ে খুব কম দেখে। কিন্তু তাদের গন্ধ শক্তি অনেক বেশি। একটা মহিলা মশা দূর থেকেও বুঝতে পারে তার খাবার আছে ।

Related Posts

4 Comments

Leave a Reply