আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের মাঝে একটি নতুন টপিক নিয়ে হাজির হয়েছি। তো আজকে আমি আপনাদেরকে বলতে যাচ্ছি গভীর রাতে মোরগ ডাকলে কি হয়, ইসলাম এ বিষয়ে কি বলে। তো আর দেরি না করে চলুন শুরু করা যাক।
আমরা ঘরবাড়িতে গৃহপালিত যেসব পশু সাধারণত লালন পালন করি তার মধ্যে একটি হচ্ছে মুরগি এ মোরগ। আমাদের দেশে বর্তমানে শহর এলাকায় মুরগি বা মোরগ বেশি একটা পালা না হলেও গ্রাম এলাকায় এখনও প্রায় সব বাড়িতেই মুরগি পালন করে থাকে।
আমরা সাধারণত দেখি মুরগিরা ওরকম একটা ডাকাডাকি করেনা কিন্তু মোরগ প্রায়শই ডাকাডাকি করে। তারা অনেক জোরে ডাকে। মাঝে মাঝে আশেপাশে বাড়ি থেকেও মোরগের ডাক শোনা হয়।
তো আজকের এই পোস্টে আমরা জানতে যাচ্ছি গভীর রাতে মোরগ কেন ডাকে? মোরগ ডাকলে কি হয়? ইসলাম এ নিয়ে কি বলে? তো শুরু করা যাক।
গভীর রাতে মোরগ ডাকলে কি হয়
আমার মতে মোরগ বা অন্য যেকোনো পশুর ডাকই সম্পূর্ণ স্বাভাবিক। কারণ তারাও প্রাণী। হয়তো তারাও একে অপরের সাথে কথা বলতে পারে আর তাই তারা ওরকমভাবে ডাকে। যদিও অনেক প্রাণীর ডাককে বা অনেক প্রাণীকে আমাদের কুসংস্কারের কারণে খারাপ বলে মনে করা হয় যেমন কালো বিড়াল অশুভের প্রতীক ইত্যাদি।
কিন্তু একটা কথা যে মোরগরা কিন্তু সাধারণত রাত্রে ডাকেনা আমি খুবই কমে শুনেছি। কিন্তু সাধারণত প্রায় প্রতিদিনই ভোরে (৪টা-৫টা) বা ওই সময়ে মোরগরা ডাকে। এখন তারা মাঝ রাতে কেন ডাকে? আমি এক জায়গায় দেখলাম মোরগ মিথ্যা কথা শুনলে ডেকে ওঠে।
কিন্তু আমি তাতে বিশ্বাসী নই কারণ আমার মতে মুরগি, মোরগ বা অন্য কোনো প্রাণী আমাদের কথা বুঝতে পারে না। আবার অনেকের মতেই মোরগ যেহেতু ভোরে ডাকে অর্থাৎ মাত্র মাত্র সকাল হওয়ার সময়। হয়তো গভীর রাতে তারা কোনো আলো বা কোনো কিছু দেখে মনে করে সকাল হয়ে গিয়েছে এবং তারা ডাকা শুরু করে।
ইসলাম এ সম্পর্কে কি বলে?
যদিও ইসলাম এমন কিছু হাদিস পাওয়া গিয়েছে যা মোরগের ডাককে ভালো বলে আখ্যা দিয়েছে। বলা হয়েছে যে যদি কোনো লোক ভোর, দিন কিংবা রাতে মোরগের ডাক শুনে তবে তাকে আল্লাহর অনুগ্রহ চাইতে হবে।
হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যখন তোমরা মোরগের ডাক শুনবে তখন আল্লাহর অনুগ্রহ প্রার্থনা করবে। কেননা মোরগ ফেরেশতাদের দেখতে পায়।আর যখন গাধার ডাক শুনবে তখন শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে। কারণ গাধা শয়তানকে দেখতে পায়।’ (মুসলিম)
[সংগৃহীত]
হাদিসের ঘোষণা অনুযায়ী মোরগের ডাকের অর্থ হলো ফেরেশতরা মানুষের জন্য কল্যাণের সুসংবাদ নিয়ে আসে কিংবা জমিনে বিচরণ করে। তাই মোরগের ডাক শুনলে রহমত ও কল্যাণ লাভের প্রার্থনা করতে হবে।
তো মুরগিরা মানুষের মিথ্যা শুনে চিৎকার বা ডাকাডাকি করে এটা আমার মতে সম্পূর্ণ মিথ্যা বা বানোয়াট তথা কুসংস্কার কারণ এটার সত্যতা সম্পর্কে আমার সন্দেহ রয়েছে। কিন্তু এর অর্থ যে ফেরেশতারা সুসংবাদ নিয়ে এসেছে তা হতেও পারে। একজন মুসলিম ব্যক্তির বিশ্বাস করা উচিত।
তো আজকের জন্য এতটুকুই। আবার কয়েকদিন পর আপনাদের সামনে নতুন কোনো টপিক নিয়ে হাজির হব। ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সেই কামনায় আজকের জন্য বিদায় জানাচ্ছি। পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ। গ্রাথোরের সঙ্গেই থাকুন।
বিঃদ্রঃ উপরের দেওয়া কোনো লেখায় কোনো ব্যক্তি, সমাজ, সংস্কার বা ধর্মের বিরুদ্ধে কোনো কিছু বলা হয়নি কিংবা কাউকে লক্ষ্য করেও পোস্টটি তৈরি করা হয়নি। উপরে উল্লেখিত কোনো আয়াত, হাদিস বা অন্য কোনো ধর্মের কথা বিশ্বাসের পূর্বে সত্যতা ও কতটুকু খাঁটি তা যাচাই করুন। কারণ এসব আয়াত বা হাদিস ওয়েব থেকে সংগ্রহ করা।
এমন সব দারুন দারুন পোস্ট পেতে Grathor এর Facebook Group এর সাথেই থাকুন, আল্লাহ হাফেজ।

Not sure
পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ
Nice
খুব আশা নিয়ে ভাল করে সাইট টা ঘুরে দেখলাম । পাবলিশ করা লেখার মান খুব খারাপ । তবে এই ধরনের নিকৃষ্ট রুচির লেখা ও যে পাবলিশ করতে পারে ধারনা ছিল না । আপনার অন্য লেখা গুল ও পড়ে দেখেছি কিন্তু এমন একটা লেখা আশা করা যায় না একজন শিখিত মানুষের কাছ থেকে । ধিক্কার জানাই টাকার জন্য যা খুশি তাই ।
Oh
gd