কিছু বিচিত্র ও অদ্ভুত ওয়েবসাইট যা অনেকেই জানেনা:
কেমন আছেন আপনারা আশা করি সকলেই ভাল আছেন আজকে আপনাদের সামনে এমন কিছু ওয়েবসাইট নিয়ে কথা বলবো যা সম্পর্কে অনেকেই জানেন না। চলুন জেনে নেই সেই সকল সাইটের কথা যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে দেখা অন্যান্য সকল সাধারণ সাইট থেকে অনেক বেশি ব্যতিক্রম ও বিচিত্র
দ্যা ইন্টারনেট ম্যাপ :
এ সাইটটি সৌরজগতের নকশা কে কাজে লাগিয়ে ব্যবহার করা হয়েছে এই সাইটে ঢুকলে মনে হবে আপনি সৌরজগতের এক অপরূপ দৃশ্যের পরিভ্রমণ করছেন। এই সাইটে বড় সম্পর্কে অনেক বড় আকানোর দেখানো হয়েছে এবং ছোট গ্রহ গুলোকে ক্রমান্বয়ে ছোট আকারে সাজানো হয়েছে এমনকি নক্ষত্রসমূহ কেউ দেখানো হয়েছে এদের আকার অনুযায়ী।
এটি মূলত পৃথিবীর সব বড় এবং ছোট ওয়েবসাইট গুলোকে নির্দেশ করছে যেখানে টেক জায়ান্টের আধিপত্যে পড়ে গেছে ছোট ছোট ওয়েবসাইটগুলো ঢাকা পড়ে গেছে। জিনিসটি আসলেই খুব মজার চাইলে আপনিও ঘুরে আসতে পারেন এই সাইট থেকে।
হাউ সিকিউর ইজ মাই পাসওয়ার্ড :
এটি এমন একটি সাইট যেখানে আপনি আপনার পাসওয়ার্ডের সিকিউরিটি চেক করতে পারবেন। এই ওয়েবসাইটটি ব্যবহার করার মাধ্যমে আপনি মুহূর্তের মধ্যে জানতে পারবেন আপনার ব্যবহৃত সকল পাসওয়ার্ড কতটা নিরাপদ ও শক্তিশালী।
আপনি আপনার ব্যবহারকৃত পাসওয়ার্ডটি টাইপ করবেন, আর সাথে সাথে রেজাল্ট আসবে আপনার পাসওয়ার্ডটি হ্যাক করতে কতদিন সময় লাগতে পারে একজন হ্যাকারের। আপনি যদি আপনার পাসওয়ার্ডটি এই সাইটে টাইপ করেন তবে দেখবেন নিচের দিকে কালার ইন্ডিকেটরটি যত বেশি সবুজ রং এর দিকে যেতে থাকবে। ততবেশি শক্তিশালী আপনার পাসওয়ার্ড । যদি আপনার পাসওয়ার্ডটি অতি সবুজ রঙ ধারণ করে তবে বুঝবেন আপনার পাসওয়ার্ডটি হ্যাক করতে একজন হ্যাকারের ট্রিলিয়ন বছর সময় লাগতে পারে।
লাস্ট ওয়ার্ড :
এই সাইটটি মূলত বিশ্বে ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনা ঘটে যাবার আগের মুহূর্তের সকল প্রকার অডিও বা ভিডিও ক্লিপ সংরক্ষন করে। এই ওয়েবসাইটের মাধ্যমে প্রতিটি বিমান ক্রাশ হওয়ার আগের মুহূর্তে সেখানকার যাত্রী কিংবা পাইলটদের আর্তনাত সেই সম্পর্কে সব কিছুই জানা যাবে। এটি মূলত মর্মান্তিক সব স্মৃতির ডায়েরী হিসেবেও উল্লেখ করা হয়।
হাশিমা আইসল্যান্ড :
হাশিমা আইসল্যান্ড মূলত জাপানের নাগাসাকি শহর থেকে 15 কিলোমিটার দূরে একসময়ের জনবহুল দ্বীপ হাসিমা আইসল্যান্ড । কিন্তু বর্তমানে এই জায়গাটি সম্পূর্ণ ফাঁকা পড়ে আছে নেই কোন মানুষের অস্তিত্ব সম্পূর্ণ জনমানবহীন শহর বর্তমানে হাশিমা আইসল্যান্ড। কেন এই জায়গাটি জনমানবহীন সে কারণ নিয়ে তৈরি এই ওয়েবসাইটটি। এই দেখলে আপনি হয়তো ভয় পেয়ে যাবেন, আসলে ওয়েব সাইট টি অ্যানিমেশন ইফেক্ট, সাউন্ড ইত্যাদি দিয়ে এমনভাবে সাজানো হয়েছে যে, ওয়েব সাইট টি দেখতে ভুতুড়ে মনে হয় । তবে এই ওয়েবসাইটে দেখানো সব দৃশ্যই কাল্পনিক বাস্তবের সাথে তার কোন মিল নেই।
ওয়ার্ল্ড পপুলেশন ক্লক :
এই ওয়েব সাইটটি মূলত বিশ্বের জনসংখ্যা সম্পর্কিত ঘড়ি যে ওয়েবসাইটের ঘড়ি তে জনসংখ্যা সম্পর্কে লাইভ তথ্য দেয়া হয় ।
এই ওয়েবসাইটটি ব্যবহার করলে আপনি অতি সহজেই বুঝতে পারবেন যে বিশ্বের জনসংখ্যা কি দ্রুত পরিমাণে বৃদ্ধি পাচ্ছে।
তাই এখনি ঘুরে আসুন এই সকল ওয়েবসাইটগুলোতে।

হুম
তাই নাকি? দারুণ তো!
Tai naki
Nc
good information
কিছুই তো দারুনের পাইলাম না
Informative post
Valo post
তথ্যবহুল পোস্ট
gd