আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আজকে আমি আপনাদের ব্যাটারি চালিত সাইকেল দাম (বাংলাদেশ), ব্যাটারি চালিত সাইকেল কোথায় পাওয়া যায় এসব নিয়ে হাজির হয়েছি। তো আর দেরি না করে চলুন শুরু করা যাক।
ব্যাটারি চালিত সাইকেল দাম (বাংলাদেশ)
সাইকেল বর্তমানে চলাচলের জন্য নিত্য প্রয়োজনীয় একটি যোগাযোগ মাধ্যম। স্বল্প দূরত্বে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য আমরা সাইকেল ব্যবহার করে থাকি। এটি খুবই পরিবেশ বান্ধব একটি পরিবহন ব্যবস্থা। বিভিন্ন রকমের সাইকেল বাজারে পাওয়া যায়, কোনটা পা দিয়ে চালানো হয় আবার কোনোটা ব্যাটারিচালিত।
ডিজেল পেট্রোলের দাম ক্রমাগত বেড়ে যাওয়ায় বর্তমানে মোটরসাইকেল এর পরিবর্তে গ্রামবাংলায় ব্যাটারি চালিত সাইকেল খুবই জনপ্রিয়তা পেয়েছে। এটি খুবই স্বল্প খরচে তৈরী করা যায়, পরিবেশ দূষণ মুক্ত এবং কম টাকায় চলাচলের একটি পরিবহন ব্যবস্থা। তিন ঘন্টা চার্জ দিলে এটি প্রায় 60 কিলোমিটার রাস্তা অতিক্রম করতে পারে।
মোটরসাইকেলে এই রাস্তা অতিক্রম করতে প্রায় 100 টাকার ডিজেল বা পেট্রোল খরচ করতে হয়। তবে ব্যাটারি চালিত সাইকেল নিয়ে বেশি দূরত্বে রাস্তা অতিক্রম না করাই ভালো কারণ চার্জ শেষ হওয়ার সম্ভাবনা থাকে। ব্যাটারি চালিত সাইকেল ক্রমশই অনেক জনপ্রিয়তা লাভ করেছে। অনেকেই নরমাল সাইকেলের সাথে বিভিন্ন যন্ত্রাংশ ব্যবহার করে ব্যাটারি চালিত সাইকেল তৈরি করে নিচ্ছে।
এই সমস্ত ব্যাটারি সাইকেল কোথায় পাওয়া যায়
দেশীয় বিভিন্ন প্রযুক্তি এবং দেশীয় যন্ত্রাংশ ব্যবহার করেই কম খরচে স্বল্প সময়েই ব্যাটারি চালিত সাইকেল তৈরি করা সম্ভব। আবার আজকাল বিভিন্ন কোম্পানি কম দামে ব্যাটারি চালিত সাইকেল তৈরি করে বিক্রি করছে। ব্যাটারি চালিত সাইকেল তৈরির জন্য একটি কারখানা হচ্ছে বিভাটেক লিমিটেড।
কোম্পানিটি দেশীয় বিভিন্ন যন্ত্রাংশ ব্যবহার করে এবং বিদেশ থেকে বিভিন্ন যন্ত্রাংশ আমদানি করে বিভিন্ন ধরনের ব্যাটারি চালিত সাইকেল তৈরি করছে। এসব ব্যাটারি চালিত সাইকেলের দাম ২০ থেকে ২৮ হাজার টাকা। এছাড়াও ঢাকার ধোলাইখাল, টিপু সুলতান রোড এবং নবাবপুরে ব্যাটারি চালিত ভালো ভালো সাইকেল এবং ব্যাটারি চালিত সাইকেল তৈরির জন্য বিভিন্ন দেশীয় যন্ত্রাংশ স্বল্প মূল্যে পাওয়া যায়।
পরিবেশ দূষণমুক্ত রাখতে ব্যাটারি চালিত সাইকেল এর কোন বিকল্প নেই। দাম কম হওয়ায় ক্রমাগত ব্যাটারিচালিত সাইকেলের চাহিদা বেড়েই চলছে। যে কেউ চাইলে স্বল্পখরচে নরমাল সাইকেলকে দেশীয় সাইকেলের যন্ত্রাংশ ব্যবহার করে ব্যাটারি চালিত সাইকেলে রূপান্তর করতে পারে সেজন্য যন্ত্রাংশ ভেবে খরচ পড়বে নয় হাজার থেকে 20 হাজার টাকা।
ব্যাটারি চালিত সাইকেল তৈরির আরেকটি প্রতিষ্ঠান ডি এম আর ই। প্রতিষ্ঠানটি বলেছে বর্তমানে তরুণ-তরুণীদের কাছে ব্যাটারি চালিত সাইকেলের জনপ্রিয়তা তুমুল পরিমাণে বেড়ে গিয়েছে।
বর্তমানে বাজারে ৮ থেকে ১০ হাজার টাকার মধ্যেই ভালো ভালো ব্যাটারি চালিত সাইকেল পাওয়া যাচ্ছে। জনপ্রিয় ব্র্যান্ড শাওমি ব্যাটারি চালিত নতুন মডেলের সাইকেল বাজারে নিয়ে এসেছে। যেগুলোর দাম পড়বে ১০ থেকে ৩০ হাজার টাকা।
দেশের সর্বত্র ব্যাটারি চালিত সাইকেল এর ব্যবহার ছড়িয়ে দিতে পারলে পরিবেশের যেমন উপকার হবে তেমনি স্বল্প দূরত্বে যাতায়াত করার জন্য খুবই ভাল একটি পরিবহন ব্যবস্থা সৃষ্টি হবে।
পোস্টটি কেমন লাগলো দয়া করে কমেন্টে জানাবেন, যদি ভাল লেগে থাকে তাহলে অবশ্যয় শেয়ার করবেন, পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ। এমন সব দারুন দারুন পোস্ট পেতে Grathor এর সাথেই থাকুন এবং গ্রাথোর ফেসবুক পেইজ ও ফেসবুক গ্রুপ এ যুক্ত থাকুন, আল্লাহ হাফেজ।

ভালো পোস্ট। ধন্যবাদ।
Nice
nice
ok