আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? প্রিয় পাঠক বন্ধুগন, আজকের আর্টিকেল এ রয়েছে – বর্ষাকালীন সবজি চাষ পদ্ধতি সবজির নাম তালিকা। তো আর দেরি না করে চলুন শুরু করা যাক।
বর্ষাকালীন সবজি
কৃষিপ্রধান আমাদের এই বাংলাদেশ। আষাঢ় ও শ্রাবণ এই দুই মাস হল বর্ষাকাল। বর্ষাকালে আমরা বিভিন্ন ধরনের সবজি চাষ করতে পারি। বর্ষাকালীন সবজির মধ্যে রয়েছে শসা, ঝিঙে, চিচিঙ্গা, কাকরোল, চাল কুমড়া, বেগুন, বরবটি, ঢেঁড়স, পুই শাক, লাল শাক, ডাটা শাক, পাট শাক, করলা ইত্যাদি শাকসবজি।
বর্ষাকালে আমাদের চারপাশ পানি দিয়ে ভর্তি থাকে তাই এই সময় মাটিতে সবজি চাষাবাদ করা কঠিন হয়ে যায়। বর্ষার পানিতে আমাদের চারপাশের ময়লা আবর্জনা ধুয়ে-মুছে পরিষ্কার হয়ে যায়, বর্ষা জমিতে পলি টেনে এনে মাটিকে উর্বর করে।
বর্ষাকালে খুব কম সময়ে দ্রুত ফলন পাওয়ার জন্য আমরা আমাদের বাসা বাড়ির ছাদে বা টবে বিভিন্ন ধরনের বর্ষাকালীন শাক সবজি চাষাবাদ করতে পারি।
বর্ষাকালীন সবজি চাষ পদ্ধতি
১/ একেক ধরনের সবজি এক এক রকম পদ্ধতিতে চাষাবাদ করা হয়ে থাকে। যেমন বর্ষাকালে যদি পুই শাক, লাল শাক,ডাটা শাক, পাটশাক ইত্যাদি শাকসবজি চাষ করা হয় তাহলে টব ব্যবহার করতে হবে।
এক্ষেত্রে টব হতে হবে অনেক প্রশস্থ এবং গভীর। প্লাস্টিকের ট্রে জাতীয় টব বা বাথটব জাতীয় টব ব্যবহার করা যেতে পারে। প্লাস্টিকের ট্রে তে শাক জাতীয় সবজি চাষ করলে অধিক ফলন পাওয়া যায়।
২/ আবার কুমড়া, চিচিঙ্গা, ঝিঙে ইত্যাদি সবজি চাষাবাদ করার জন্য বাস বা টিনের মাচা তৈরি করে দিতে হয়। এসব সবজির গাছ লতানো হয়ে থাকে এবং খুব সহজে উপরে ছড়িয়ে পড়ে ।
৩/ এছাড়া বর্ষাকালে সবজি চাষ করতে হলে খেয়াল রাখতে হবে কোথায় রোদ পড়ে, কোথায় ছায়া পড়ে, কোথায় গাছ লাগালে বর্ষার পানি আসবে না এসব পরিকল্পনা করে গাছ লাগাতে হবে।
৪/ টবে বা বেডে যেখানেই সবজি লাগানো হোক না কেন ভালো করে সার দিয়ে মাটিকে চাষের উপযুক্ত করে নিতে হবে। সার হিসেবে গোবর ব্যবহার করা যেতে পারে। মাটির তিন ভাগের এক ভাগ গোবর মিশাতে হবে।
৫/ অনেক সময় ভালো বীজের অভাবে সব নিয়মকানুন মেনে গাছ লাগালেও ভালো ফলন পাওয়া যায় না। তাই ভালো কোম্পানি থেকে বীজ কিনতে হবে।
৬/ বীজ পুতে দেওয়ার পর মাটিতে পোকা মাকড় বা পাখির আনাগোনা বেড়ে যেতে পারে। এতে নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে , তাই মশারি বা নেট দিয়ে সিডবেড ঢেকে দিতে হবে।
সঠিক নিয়মে বর্ষাকালীন সবজি চাষাবাদ করতে পারলে প্রচুর লাভবান হওয়া যায় কারণ এতে উৎপাদন খরচ ও শ্রম অনেক কম।
বর্ষাকালে যেহেতু চারপাশ পানিতে পরিপূর্ণ থাকে এবং বাহিরে বের হওয়া কষ্ট হয়ে যায় তাই চাইলে বাড়ির আঙ্গিনায় উঁচু জায়গায় বা বাড়ির ছাদে টবে সবজি চাষ করে নিজেদের প্রয়োজন মেটানো যায়।
ভালো ফলন পাওয়ার জন্য নিয়মিত পরিচর্যা করতে হবে। কীটনাশক ব্যবহার করতে হবে এবং নিয়মিত গাছের গোড়ায় পানি দিতে হবে ।
পোস্টটি কেমন লাগলো দয়া করে কমেন্টে জানাবেন, যদি ভাল লেগে থাকে তাহলে অবশ্যয় শেয়ার করবেন, পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ। এমন সব দারুন দারুন পোস্ট পেতে Grathor এর সাথেই থাকুন এবং গ্রাথোর ফেসবুক পেইজ ও ফেসবুক গ্রুপ এ যুক্ত থাকুন, আল্লাহ হাফেজ।

Nice
Good
ভালো পোস্ট। ধন্যবাদ।
👍🏻
ধন্যবাদ
nice
good